Home Uncategorizedঅন্নপূর্ণা: এক লক্ষ আবেদনকারীর তথ্য পুনর্যাচাই দক্ষিণ ২৪ পরগনায়

অন্নপূর্ণা: এক লক্ষ আবেদনকারীর তথ্য পুনর্যাচাই দক্ষিণ ২৪ পরগনায়

by News Desk
0 comments


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অন্নপূর্ণা যোজনার জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১১ লক্ষ আবেদন জমা পড়েছিল। এর মধ্যে প্রায় ১০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। বাকি প্রায় এক লক্ষের আবারও ভেরিফিকেশন বা যাচাই করা হচ্ছে। তাঁরা কেউই টাকা পাননি বলে খবর। তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সংশ্লিষ্ট আবেদনকারীর তথ্য পুনর্যাচাই করছেন ব্লকস্তরের আধিকারিকরা। 

জানা গিয়েছে, ১ জুলাই জেলার সিংহভাগ উপভোক্তার অ্যাকাউন্টে তিন হাজার টাকা ঢুকেছিল। এর বাইরে এক শ্রেণির উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে গরমিল পাওয়ার কারণে টাকা ঢোকেনি। কিন্তু আরও একটি অংশের ফর্মে দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছিল। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন আর কারা নয়, তা খতিয়ে দেখতে গিয়েই বেশ কিছু প্রশ্ন ওঠে। এখন সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। কিছুদিনের মধ্যেই এই যাচাইয়ের কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। তারপর যাঁদের পাওয়ার কথা অন্নপূর্ণা যোজনার টাকা, তাঁদের বিষয়টি রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে অনুমোদন এলে টাকা ছাড়া হবে বলে মনে করা হচ্ছে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00